প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হচ্ছে

প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হচ্ছে

ফন্ট সাইজ:

বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে দ্রুত এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি। বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়। অনেক গ্রাহক অভিযোগ করেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল। বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এই চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়।


Gupta Badal

২ মাস আগে

Titas gas meter charge is completly unjustified. Pl withdraw it immediately.

Sahil

২ মাস আগে

মাসিক 200 টাকা করে গ্যাসের মিটার অবশ্যই প্রত্যাহার করতে হবে এভাবে জনগণকে জুলুম করার কোন অধিকার নেই কোন গণতান্ত্রিক সরকারের।

Sumon mazumder

২ মাস আগে

গ্যাসের মিটার ভাড়া ও প্রত্যাহার করা হোক !!!

AYAAF ISHRAT

২ মাস আগে

miter grahok kine dieache. Desco noy. shomosto charge, totha, demand charge, meter rent, etc uthie dewa houk.

মোবারক হোসেন

২ মাস আগে

চমতকার একটা সিদ্বান্ত। জনগণের সরকার জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে। এমনটাই তো চেয়েছিলাম আমরা।

Abdul Matin Sikder

২ মাস আগে

বিএনপি সরকার জনগনের কষ্টের জায়গা কোথায় তা খুজে খুজে বের করে সেই কষ্ট দুর করতে সরাসরি দ্রুত পদক্ষেপ নিতেছে, সরকারকে ধন্যবাদ না দিয়ে পারতেছিনা, অসংখ্য ধন্যবাদ বিদ্যুতমন্ত্রী ও সরকারকে। এটাই হলো জনগনের ভোটের সরকারের সৌন্দর্য্য, জনগন তাদের ভোটের সুফল পেতে শুরু করেছে আলহামদুলিল্লাহ্।

মন্তব্য করুন