নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি

স্মৃতিসৌধে জামায়াত আমীর

নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি

ফন্ট সাইজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের জন্য দোয়া করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গতকাল সকাল ৬টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের আমীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ‘একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দোয়া করেছি, এই দেশের মানুষের ওপর আল্লাহ্‌ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন। আল্লাহ্‌র দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। তিনি বলেন, পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ্‌, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীর শহীদদের প্রতি।

Salah Uddin

২ মাস আগে

আশা করি জামাত ইসলামীর বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদের মুখে ছাই পড়েছে

মন্তব্য করুন