মমতা সরকারের ২৩টি পদ থেকে ইস্তফা দিলেন

মমতা সরকারের ২৩টি পদ থেকে ইস্তফা দিলেন

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১১টি দপ্তর ও অধিভুক্ত সংস্থায় থাকা মোট ২৩টি পদ থেকে ইস্তফা দিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছেন। এক চিঠিতে, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তার পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ না থাকা পদগুলোসহ অন্য সব পদ থেকে ইস্তফাপত্র গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মমতার চিঠিতে সংযুক্ত তালিকায় উল্লিখিত দপ্তর/পদগুলো থেকে অবিলম্বে ইস্তফা দেওয়ার কথা তাকে জানাতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দপ্তর ও সংস্থার শীর্ষ পদ ছেড়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্প ও বাণিজ্য, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স, পরিকল্পনা ও পরিসংখ্যান, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, অরণ্য, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণি কল্যাণ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্গঠন দপ্তর। তবে তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরটি নিজের হাতেই রেখেছেন।
মুখ্যমন্ত্রী রাজ্য স্বাস্থ্ মিশনের প্রধান, রাজ্য বন্যপ্রাণী বোর্ড, ইকোট্যুরিজম উপদেষ্টা বোর্ড, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী কমিটি এবং পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির পরিচালনা পর্ষদসহ অন্যান্য পদ থেকে ইস্তফা দিয়েছেন।

তিনি বাংলা সঙ্গীত মেলার আয়োজক কমিটির প্রধান এবং রাজ্য তফসিলি জাতি ও উপজাতি উপদেষ্টা পরিষদের প্রধান পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সব দপ্তর ও সংস্থাকে বলা হয়েছে, সমস্ত দপ্তর/পদের ক্ষেত্রে যেন ইস্তফা গ্রহণের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার বিকেল ৪টার মধ্যে ইস্তফাপত্র গ্রহণের বিষয়ে একটি সম্মতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, দায়িত্ব ত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক করার জন্য সব বিভাগের অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন