আমি যা করি সেটাই ট্রেন্ড: রাফী

আমি যা করি সেটাই ট্রেন্ড: রাফী

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি যা করি, পরে সেটাই ট্রেন্ড হয়ে যায়। নিজের নির্মাণশৈলী ও ধারাবাহিক সাফল্য নিয়েও আত্মবিশ্বাসী এই নির্মাতা।
দেশের চলচ্চিত্র অঙ্গনে ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমা নির্মাণ করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন রাফী। অর্জন করেছেন ‘হিট মেশিন’ নির্মাতার তকমাও। চলতি ঈদে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ও দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের ঈদ স্পেশাল অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেন তিনি। প্রেম প্রসঙ্গে রাফী বলেন, জীবনে সিরিয়াস প্রেম একটাই করেছেন, আর বাকি প্রেমগুলো বুঝে ওঠার আগেই হয়ে গেছে।
নিজের কাজের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি তুফান করার পর এ ধরনের ছবি বাড়ছে। এখন প্রায় সব সিনেমাতেই মেশিন গান দেখা যাচ্ছে। প্রীতমকে নিয়ে আমি আইটেম গান করেছি, এখন সেটাও ট্রেন্ড।’ তিনি আরও যোগ করেন, আগামী ঈদ থেকে ‘প্রেশার কুকার’-ধাঁচের সিনেমাও বেশি দেখা যাবে।
ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রাফী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন