ঈদের প্রতিযোগিতায় ভিন্নধর্মী গল্প নিয়ে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ ধীরে ধীরে বক্স অফিসে নিজের জায়গা শক্ত করছে। নারীকেন্দ্রিক এই সিনেমাটি ইতিবাচক দর্শক প্রতিক্রিয়ার জোরে প্রতিদিনই আয় বাড়াচ্ছে। বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১১.০৪ লাখ টাকা। তৃতীয় দিনে যা ১২.১৫ লাখ টাকা পৌঁছায়। সবমিলিয়ে সিনেমাটির তিনদিনে আয়ের পরিমাণ ২৯.৩২ লাখ টাকা।
আয় বাড়ছে ‘প্রেশার কুকার’র
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
