বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতি বরাবর সোমবার (২৩ মার্চ) চিঠি দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ হোসেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। এর মধ্যেই রবিবারবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু। এ সময়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আমজাদ হোসেন বলেন, ‘আমি গতকালই পদত্যাগ করেছি। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছি।
আমজাদকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় আমজাদ পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এনিয়ে দুইজন পরিচালক পদত্যাগ করলেন। আমজাদ হোসেনের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক।
