ভারতের রাজধানী দিল্লি থেকে গত নয় মাসে ১৫৮৯ জন কথিত বাংলাদেশিকে শনাক্ত করার পর ফেরত পাঠানো হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এদের সকলকেই রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।
দিল্লি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে অবৈধভাবে বসবাসকারী ১৫৮৯ জন কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
বলা হয়েছে, অভিবাসীদের শনাক্ত করার পর ত্রিপুরার সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশের পক্ষ থেকে এই পরিসংখ্যান পেশ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মাত্র ৭২০ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৫-২৬ সালে তার বেড়ে দ্বিগুণ হয়েছে। শুধু গত বছরের এপ্রিল মাসেই ৫০০ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে তাদের দেশে পাঠানো হয়। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাস থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১৫৮৯ জন কথিত বাংলাদেশিকে আটক করার পাশাপাশি ৫৫ জন রোহিঙ্গাকেও শনাক্ত করেছে তারা। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই অভিবাসীদের অনেকেই দিল্লি সীমানা লাগোয়া হরিয়ানা এবং রাজস্থানের ইটভাটায় কাজ করতেন।
২০২৪ সালের নভেম্বর মাসে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পরিচয়পত্র যাচাই, শনাক্তকরণ এবং প্রয়োজনে আটক করার নির্দেশ দিয়েছিল। এর পরেই দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছিল। তবে এইসব অভিবাসীদের পুশব্যাক করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। অনেককে গ্রেপ্তার করে বাংলাদেশের কারাগারে আটক রাখা হয়েছে। এদের অনেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতীয় নাগরিক বলে পশ্চিমবঙ্গ সরকার দাবি করেছে।
দিল্লি পুলিশের দাবি
গত ন’মাসে ১৫৮৯ জন কথিত বাংলাদেশিকে পুশব্যাক কথা হয়েছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ মাস আগে
২৩ মার্চ (সোমবার), ২০২৬, ৭ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
