জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রাতে দিল্লি পুলিশ আধাসামরিক বাহিনীর সঙ্গে মিলে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার (ইউএনআই) রফি মার্গ কার্যালয় তালা লাগিয়ে সিল করে দিয়েছে। তবে অফিস সিল করার আগে কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিককে টেনে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইউএনআই কর্তৃপক্ষের অভিযোগ, এ সময় পুলিশের দলটি তাদের নারী কর্মীদেরও হেনস্তা করেছে। সংবাদমাধ্যমটি পুলিশের এই পদক্ষেপকে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ বলে আখ্যা দিয়েছে।
জানা গেছে , দিল্লিতে রাফি মার্গে ইউএনআই-কে দেওয়া জমির বরাদ্দ সরকার বাতিল করে দিয়েছে।এই নিয়ে সরকার ও সংবাদ সংস্থাটির সঙ্গে মামলা চলছিল। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, সংবাদ সংস্থাটি চার দশকেরও বেশি সময় ধরে ওই প্লটে ভবন নির্মাণ করতে ব্যর্থ হয়েছে এবং কার্যত “মূল্যবান সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছে”। এরই পরিপ্রেক্ষিতে আদালত ভূমি ও উন্নয়ন দপ্তরের (এলঅ্যান্ডডিও) প্লট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত বজায় রেখেছে। আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে, জমিটি মূলত ইউএনআই, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এবং প্রেস অ্যাসোসিয়েশনের যৌথভাবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। কিন্তু প্রাথমিক বরাদ্দগ্রহীতা তার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।
নয়াদিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শচীন শর্মা বলেছেন , হাইকোর্ট ভূমি ও উন্নয়ন দপ্তরের (এলঅ্যান্ডডিও) পক্ষে জায়গাটি খালি করার আদেশ দেওয়ার পর দিল্লি পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের সঙ্গে নিয়ে ইউএনআই কার্যালয়ের চত্বরে যায়। শর্মা বলেন, “হাইকোর্টের আদেশ অনুযায়ী, আমরা এলঅ্যান্ডডিও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সেখানে গিয়েছিলাম এবং ইউএনআই-এর সমস্ত কর্মীদের চত্বরটি খালি করতে বলেছিলাম।”
দিল্লিতে সংবাদ সংস্থা ইউএনআই অফিসে তালা দিল পুলিশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ মাস আগে
২১ মার্চ (শনিবার), ২০২৬, ৬ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
