সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা সাংবাদিক অলিউল্লাহ মোল্যার পরিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি প্রয়াত সাংবাদিক অলিউল্লাহ মোল্যার বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামান ঈদ উপহার সামগ্রীগুলো নিজে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহণ করেন অলিউল্লাহ মোল্যার স্ত্রী ছালিমা খাতুন ও তার পুত্র কন্যা।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী পরিবহন থেকে নামিয়ে নিয়ে কিছু বিপদগামী পুলিশ সদস্য তার বাড়ির পাশে নিয়ে মাথায় গুলি করে অলিউল্লাহ ম্যোলাকে হত্যা করে। অলিউল্লাহ মোল্যা খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনিবার্ণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি ছিলেন।
ঈদ উপহার পেয়ে অলিউল্লাহর পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ডাকসুর সাবেক নেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সদস্য আশেক-ই-এলাহী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক প্রমুখ।
শ্যামনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পুলিশের গুলিতে নিহত সাংবাদিক অলিউল্লাহর পরিবার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২০ মার্চ (শুক্রবার), ২০২৬, ২ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
