বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি ও সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ অর্জন লাভ করেছে। রোববার কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২০শে নভেম্বর ২০২৬ তারিখে কাউন্সিল, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা Asia-Pacific Quality Network (APQN)-এর পূর্ণ সদস্যপদ অর্জন করেছে। এ অর্জনের ফলে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
এর পূর্বে, গত ১০ই নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং কোরিয়া প্রজাতন্ত্রের Korean University Accreditation Institute (KUAI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন, প্রশিক্ষণ, গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে।
এ যাবত সর্বমোট পাঁচটি সমঝোতা স্মারক ও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হলো। কাউন্সিলের এ সকল অর্জন দেশের উচ্চশিক্ষার গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ভবিষ্যতেও আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সহযোগিতা জোরদার করে বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার লক্ষ্যে কাজ করে যাবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দুটি গুরুত্বপূর্ণ অর্জন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৫ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
