সদ্য সমাপ্ত লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদরাতে ম্যাজিক বাউলিয়ানা’। ঈদের আগের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন- এই সেরা পাঁচ প্রতিযোগী গান, গল্প, আড্ডায় মেতে উঠবেন। ইন্দ্রানী নিশির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।
চাঁদরাতে ম্যাজিক বাউলিয়ানা
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
