জয়পুরহাটে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রঞ্জু গ্রেপ্তার

জয়পুরহাটে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রঞ্জু গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রঞ্জু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রঞ্জু ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে। এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আভিযানিক দল দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে রঞ্জুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত রঞ্জু এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণসহ মোট ১৩টি মামলা রয়েছে।