ময়মনসিংহের ফুলপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওনের নেতৃত্বে পৌরসভার কোর্ট বিল্ডিং এলাকা থেকে গোলচত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। অপরদিকে, একই দিনে ভোর ৬টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক মানিকের নেতৃত্বে উপজেলার রুপসী-বালিয়া মেইন রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল করে দ্রুত পালিয়ে যান। নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
ফুলপুরে লগি-বৈঠা হাতে ছাত্রলীগের বিক্ষোভ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
