নবাবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার নয়নশ্রী যুব কল্যাণ শক্তির উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নয়নশ্রী যুব কল্যাণ শক্তির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ। আকাশ হোসেন ও উর্মিলা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নয়নশ্রী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহিনুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুজন, ইউপি সদস্য সালমা আক্তার, নয়নশ্রী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর শিকদার জয়, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কবির আনোয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।