ইরানের গণমাধ্যম জানিয়েছে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা হয়েছে। হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দেশটি। তাসনিমের খবরে বলা হয়, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরে ওই হামলা চালানো হয়। উল্লেখ্য, সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতার যৌথভাবে পরিচালনা করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র।
তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব: এই হামলার খবর প্রকাশের পর বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৮.৬০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এছাড়া যুক্তরাজ্যের গ্যাসের মানদণ্ড মূল্যও প্রায় ৬ শতাংশ বেড়ে ১৩৯ পেন্স প্রতি থার্মে দাঁড়িয়েছে। তবে চলমান সংঘাতের শুরুর দিকে যে সর্বোচ্চ দামে পৌঁছেছিল, বর্তমান মূল্যস্ফীতি তার নিচেই রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে হামলার খবর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা সরাসরি তেল ও গ্যাসের দামে প্রভাব ফেলছে।
ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে হামলা, তেলের দাম বৃদ্ধি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ৮ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
