সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার ঘোষগাঁতী গ্রামের সিএনজিচালক আবু মোন্নাফ (৩৫) ও সিএনজি’র এক অজ্ঞাত যাত্রী (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিটি রেলস্টেশনের ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ দু’জনের মৃত্যু হয়। উল্লাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার ইমরান হাসান জানান, এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মরদেহ দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
