পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই আন্দোলনে যে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরোষে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ থেকে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস বলে, সেই পরাজিত শাসক কোনোদিনই দেশে আর ফিরে আসতে পারে নাই। আজকে যারা দেশ ও জনগণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফিরে আসবে ভাবছেন- তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ, পতিত ফ্যাসিস্টরা কখনো সন্ত্রাস করে, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে পৃথিবীর কোনো স্বৈরাচার দেশে ফিরে আসতে পারে নাই। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ই ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ’২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। পতিতরা যেভাবেই দিনক্ষণ গুনুক না কেন। তারা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। দেশের জনগণই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পানি উন্নয়নের নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
