চট্টগ্রামে পুলিশ বঙ ও ভূমি অফিসে আগুন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরে পুলিশ বঙ ও ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলীর উত্তর কাট্টলী ভূমি অফিসে এবং বৃহস্পতিবার ভোরে হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বঙে আগুন দেয়ার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বঙের জানালার বাইরে থেকে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় পুলিশ বঙের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বঙের জানালার বাইরে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ বঙে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ বঙের কার্যক্রমও চলছে। এর আগে গত কয়েকদিনে নগরের বিভিন্ন স্থানে পুলিশ বঙসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯শে নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে ১৭ই নভেম্বর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বঙে আগুন দেয়া হয়। এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেয়ার ঘটনা ঘটে।

অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ প্রধান ফটকের তালা ভেঙে খুলে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার বলেন, ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। কীভাবে আগুন দেয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি আরও বলেন, ভবনটির সীমানাপ্রাচীর টপকে সহজেই ভেতরে প্রবেশ করা যায়। ঘটনার সময় নিরাপত্তাকর্মী বাইরে খেতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।