চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় হোসনেয়ারা বেগম (৪৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেত্রকোণা সদর বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের শ্রমিক সরদার হাজী ইসমাইলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দৈনিক চুক্তিতে দুইজন নারী ও তিনজন পুরুষসহ পাঁচজন শ্রমিক বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন মুজিবুর রহমানের পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করে। এ সময় হঠাৎ একটি দেয়ালের কিছু অংশ ধসে নারী শ্রমিক হোসনেয়ারার ওপর পড়ে।

এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবন মালিক মজিবুর রহমান বলেন, ৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার জন্য দেয়া হয়। সে বৃহস্পতিবার পাঁচজন পুরুষ ও নারী শ্রমিক দিয়ে ভাঙার সময় দেয়াল ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন জানান, হাসপাতালে আনার পর ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকের মৃত্যু সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।