গাজীপুরের তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে ছুটি হয়ে যায় কয়েকটি পোশাক কারখানা। এ সময় আশপাশের অন্য পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিস্তারিত আসছে...
