চন্দনাইশে আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা এম মোরশেদুল আলমকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়ার কেরানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।