রামগড়ের ৯ মামলার আসামি পিচ্চি মামুন ফেনী থেকে আটক

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির রামগড়ের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি মো. ইউসুফ হোসেন প্রকাশ পিচ্চি মামুন(২৮)কে ফেনী থেকে আটক করেছে এসআরবি-৭। সোমবার ফেনী সদরের মহিপাল এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফেনী ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযানে তাকে আটক করে। আটককৃত মো. ইউসুফ হোসেন প্রকাশ পিচ্চি মামুন (২৮) খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সদস্য ও রামগড় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে বলে জানায় পুলিশ। সোমবার রাতে এসআরবি তাকে রামগড় থানায় সোপর্দ করেছে। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আটক মো. ইউসুফ হোসেন প্রকাশ পিচ্চি মামুনের বিরুদ্ধে পরোয়ানাভুক্ত আসামি।
চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান (৬৭) এবং আওয়ামী লীগের মিরসরাই পৌরসভা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মো. জহির উদ্দিন (জহির কমিশনার) (৪৮)কে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অঙিজেন এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমান ও নগরীর হালিশহর বাসা থেকে জহির উদ্দিন (জহির কমিশনার)কে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে মিরসরাই থানা পুলিশের অভিযানে ১৩নং মায়ানী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি জাহেদুল করিম (৪৩), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬), জাহানারা বেগম (২৯), তারেক হোসেন (২৫)সহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। অন্যদিকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে মিরসরাই থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।