নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা

ফন্ট সাইজ:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে এম. মনিরুজ্জামান সরদার (মনির)কে আহ্বায়ক, মো. মাইনুল ইসলাম (মিন্টু)কে যুগ্ম আহ্বায়ক এবং মো. শহিদুল ইসলাম খানকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া মো. শোভন তালুকদারকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন এবং সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিটুর স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবগঠিত নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্যদিয়ে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন