নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গা থানায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে মো. মিঠুন সরকার।

পুলিশ সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় এএসআই (নি.) মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাটোরের বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠুন সরকারের বিরুদ্ধে সেশন মামলা রয়েছে। ওই মামলায় তিনি ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। ওসি মনোয়ার জাহান জানান, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।