রোটারি ক্লাব অব সিলেট-এর সেমিনার

ফন্ট সাইজ:

সোমবার রাতে রোটারি ক্লাব অব সিলেট ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’- শীর্ষক এক সেমিনার নগরীর আভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব সিলেট-এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. হোসাইন আহমদ-এর সভাপতিত্বে এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ কর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শাবিপ্রবি’র সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম। মঞ্চে উপস্থিত উক্ত সেমিনারের ইভেন্ট চেয়ার হিসেবে পিপি রোটা. ভানুজয় দাশ পিএইচএফ দায়িত্বপালন করেন। প্রধান বক্তা ড. মো. ইসমাইল হোসেন ‘বাংলাদেশে কিশোর অপরাধ’র বিভিন্ন দিক এবং তা প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন উপায় নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সারওয়ার মোর্শেদ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রোটারি ক্লাবে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ করেছি, তা আজও মনে পড়ে।’