সিলেট নগরে মশারী মিছিল

ফন্ট সাইজ:

ক্রমাগত মশার উৎপাতে সিলেট নগরবাসীর পক্ষ থেকে মশারি মিছিল করেছে সিলেট কল্যাণ সংস্থা। ব্যতিক্রমী এ মিছিল গতকাল দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নগর ভবন পর্যন্ত যায়। সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের পরও নগরবাসী মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যে মশা ফিরে আসছে। মশার কামড় থেকে বাঁচতে দিনরাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।

মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে এই অবস্থা বিরাজ করছে। বক্তারা মশক নিধনে সিটি করপোরেশনকে একমাসের সময় বেঁধে দিয়ে বলেন, অন্যথায় নগরভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের। মিছিলে মশারি টানিয়েছে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন আয়োজকরা।