ময়মনসিংহে মহাসড়কে আন্দোলনের চেষ্টায় শ্রমিকরা কারখানা ছুটি ঘোষণা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১৫ মিনিটের মতো বন্ধ ছিল। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে আসে। এ ঘটনায় এক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেতন বাড়ানোর দাবিতে দুপুর দুইটার দিকে আইডিয়া মোড় এলাকায় অবস্থিত পিএ নিট কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে জড়ো হয়। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ, বিজিবি ও ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে? পরে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ মিনিটের চেষ্টায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়। এ বিষয়ে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিকালে পিএ নিট কারখানার শ্রমিকদের ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার থেকে কারখানা আবারো চালু হবে।