সার্জারির কথা স্বীকার করলেন শ্রুতি

সার্জারির কথা স্বীকার করলেন শ্রুতি

ফন্ট সাইজ:

অস্ত্রোপচার ও সৌন্দর্যবর্ধক চিকিৎসা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। নিজের মুখে এমন কিছু সার্জারি করানোর কথা স্বীকার করে তিনি বলেছেন, এসব বিষয়ে মিথ্যা বলার কোনো অর্থ নেই। তবে ব্যক্তিগত পছন্দের কারণে কেউ এ ধরনের প্রক্রিয়ার মধ্যদিয়ে গেলে তাকে বিচার করা উচিত নয় বলেও মনে করেন অভিনেত্রী। সমপ্রতি নেহা ধুপিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে প্রসাধনী চিকিৎসা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শ্রুতি। এ সময় তিনি বলেন, আমি এই বিষয়ে সতর্কভাবে কথা বলি।

বিষয়টি খুবই স্পষ্ট। আমি সবার সামনেই বড় হয়েছি। তাই এ নিয়ে মিথ্যা বলা বোকামি। শ্রুতি আরও বলেন, কেউ সৌন্দর্যবর্ধক চিকিৎসা করিয়েছেন কিনা, তা নিয়ে তার কোনো বিচার করার মানসিকতা নেই। তবে এমন কিছু করানোর পরও তা অস্বীকার করাকে তিনি অর্থহীন মনে করেন। নিজের সিদ্ধান্তের কথা স্বীকার করলেও এ ধরনের চিকিৎসার প্রচারক হতে চান না তিনি। অভিনেত্রী বলেন, প্রত্যেকের নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা রয়েছে। অন্যের পছন্দকে সম্মান জানিয়ে তাকে নিজের মতো থাকতে দেয়াই উচিত। এর আগে প্রসাধনী অস্ত্রোপচারের কথা প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ করা হয়েছিল।