এমন বিদায় ভাগ্যের বিষয়

এমন বিদায় ভাগ্যের বিষয়

ফন্ট সাইজ:

ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। প্রস্তুতি নেয়ার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।

সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’