মানহানির মামলা করলেন তিশা

মানহানির মামলা করলেন তিশা

ফন্ট সাইজ:

সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা-তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ঠা নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বিষয়ে তানজিন তিশা বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে তার আইনজীবী
কথা বলবেন।