বলিউড অভিনেতা ইমরান হাশমীকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন ছবি ‘গানমাস্টার জি-৯’ এর প্রচারে গিয়ে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন তিনি।
সেখানে হাতের বদলে মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলতে দেখা যায় ইমরান হাশমীকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ইমরান-জেনেলিয়ার এই ছবিটি আগামী ২৭শে নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
