ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার চার সহযোগীকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব না পরে গান গেয়েছিলেন ২৯ বছর বয়সী এই শিল্পী। অনুষ্ঠানের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জনশালীনতা ক্ষুণ্ন ও অনৈতিক কনটেন্টের অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। গত ২৩শে নভেম্বর পাঁচজনের ওপর বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়।
ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত
বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
