সশস্ত্র বাহিনীর মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি রওনা হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করবেন।’
