ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্রিফটি সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সূত্রের তথ্যমতে, দেশ জুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে সরকারের অবস্থান কূটনীতিকদের সামনে তুলে ধরা হবে। বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক যেন স্বাভাবিক থাকে সরকার এ বিষয়টি নিশ্চিত করতে চায়। ব্রিফিংয়ে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের পরিস্থিতি জানাতে কূটনীতিকদের ব্রিফ আজ
কূটনৈতিক রিপোর্টার
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
