মেহেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও একই গ্রামের আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)। স্থানীয়রা জানান, শিশু আদিব ও আকাশ বাড়ির পাশে একটি গর্তের কাছে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা ওই গর্তের পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন