দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবন মিঠুন চক্রবর্তীর। কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন। এবার আরও এক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন মিঠুন। পাচ্ছেন ডি.লিট সম্মাননা। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন হবে আগামী ৯ই ডিসেম্বর। ওইদিন তাকে ডি.লিট দেয়া হবে। একই আয়োজনে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ডি.এসসি সম্মানে ভূষিত হবেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী।
ডি.লিট সম্মাননা পাচ্ছেন মিঠুন
বিনোদন ডেস্ক
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
