অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

ফন্ট সাইজ:

শিহাব শাহীন পরিচালিত চরকি’র অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন। সেটার ধারাবাহিকতায় এবার আসছে তৃতীয় অধ্যায়। এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান। তবে এবার মিথিলা নন, তার বিপরীতে থাকছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সিরিজটি মূলত তৈরি হচ্ছে ঈদ উৎসবে মুক্তির জন্য।