আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

ফন্ট সাইজ:

একদিকে সায়েন্স ফিকশন, অন্যদিকে মায়ের সঙ্গে মায়ার সম্পর্ক। একদিকে আন্তর্জাতিক শত্রুপক্ষ, অন্যদিকে পারিবারিক বন্ধন- দীপ্ত টেলিভিশনের নতুন মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’ এবার গল্প নিয়ে আসছে পরিবারের সবার জন্য। চিত্রনাট্য ও সংলাপ করেছেন নাসিমুল হাসান। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন- রিচি সোলায়মান, রওনক হাসান, তাওহীদুল ইসলাম তাইফ, রাই রাজন্য, জিনাত শানু স্বাগতা, মাহবুবা মাহি, ঋতু রাজ, কাজী কানিজ, তাবাসসুম টুনটুনি প্রমুখ।