সফলতার মাঝে বড় ধাক্কা

সফলতার মাঝে বড় ধাক্কা

ফন্ট সাইজ:

এখনো বলিউড বক্স অফিসে অব্যাহত ‘রামায়ণ’ ঝড়! দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রাম-রাবণ ম্যাজিকে বুঁদ সিনেপ্রেমীরা। তবে সফলতার মধ্যেই এলো বড় ধাক্কা। আচমকাই কমেছে টিকিট বিক্রির পরিমাণ। এক ধাক্কায় মার্কিন মুলুকের ৮০০ সিনেমা হলে বন্ধ ‘রামায়ণ’র প্রদর্শন। আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স অব টেলিভিশন। প্রথমে ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এ সপ্তাহে এসে এক ধাক্কায় ৮০০ সিনেমা হল থেকে নামানো হয়েছে ছবিটি।