নড়াইলে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ফন্ট সাইজ:

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর বাজারের ব্যবসায়ী অলোক শিকদারের নিকট চাঁদা চেয়ে চাঁদার টাকা না পেয়ে তাকে মারধর করেছেন চিহ্নিত চাঁদাবাজ মনির শিকদার। তিনি সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের আলতাফ সিকদারের ছেলে। নির্যাতিত আলোক সিকদার সিংগাশোলপুর বাজারের মা কালী ভাণ্ডারের মালিক। নির্যাতিত অলোক সিকদার ও তার ভাই অসীম সিকদার জানান, ১২ই মার্চ সকালে অতর্কিত তাদের দোকানে গিয়ে চল্লিশ হাজার টাকা দাবি করেন মাদকাসক্ত চাঁদাবাজ মনির। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মনির অলোক সিকদারকে বেধড়ক মারপিট করেন। সেই সঙ্গে দেখে নেয়া হুমকি দেন। নির্যাতনের শিকার অলক শিকদার ও তার ভাই অসীম সিকদার বিষয়টি সিংগাশোলপুর বাজার কমিটি ও স্থানীয় সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটুকে জানিয়েছেন। এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন