কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও খণ্ডকালীনকর্মীরা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া পাঁচ হাজার টাকার আর্থিক উপহার। মঙ্গলবার সকালে কুমিল্লা নগর শিশু উদ্যানে ঘটা করে ওই আর্থিক সহযোগিতা তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঞা , মঈনউদ্দিন চিশতী ও সহকারী প্রকৌশলী মো. আবু ইউসুফ। নগর ভবনের ৮৩৩ জন কর্মীর জন্য ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়। এর মধ্যে ৫১১ জন পরিচ্ছন্নতাকর্মী। এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, আমাকে যেদিন প্রশাসক করা হয়, সেদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি সব সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে দেবেন। পরের দিন আমি অনুদানের চেক গ্রহণ করি। এরপর আজ সেটি বিতরণ করছি।
কুমিল্লায় পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
