কাইরোপ্র্যাকটিক পদ্ধতিতে বাংলাদেশে ব্যথা নিরাময় চিকিৎসা দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। হাতের মাধ্যমে দেয়া এই চিকিৎসা একেবারেই দেশে নতুন পদ্ধতি। প্রযুক্তিনির্ভর শতভাগ ব্যথা নিরাময়ে এ পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা নেন রোগীরা। ব্যথামুক্ত জীবন-এই স্লোগানকে সামনে রেখে রোগীকে সুস্থ করে তোলার জন্য ধানমণ্ডির দুই নম্বর রোডস্থ বিডি কাইরোপ্র্যাকটিক অ্যান্ড ওয়েলনেন্স নামের প্রতিষ্ঠানটি মানুষকে সেবা দিচ্ছে। প্রধান কাইরোপ্র্যাকটর মো. আশরাফুল ইসলাম গত দু’-তিন বছর ধরে প্রথমবারের মতো দেশে এই পদ্ধতিতে সফলভাবে চিকিৎসা দিচ্ছেন। জাপান ও ভারত থেকে বিশেষ ডিগ্রিপ্রাপ্ত তিনি। দেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন লাভ করেন ব্যথা রোগ বিশেষজ্ঞ আশরাফুল। নেন এই বিষয়ে বিদেশ থেকে বহু বিশেষ ডিগ্রিও। তার ঝুলিতে আছে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা।
সম্প্রতি মানবজমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মো. আশরাফুল ইসলাম বাংলাদেশে কাইরোপ্র্যাকটিক পদ্ধতিতে ব্যথার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বললেন, কাইরোপ্রাকটিক-এর বিকল্প শব্দ হলো ফড়হব নু যধহফ। এটার অর্থ হলো হাতের মাধ্যমে নড়ফু ধষরমহসবহঃ করা। অন্যান্য গতানুগতিক চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বোগীর সিমটোমেটিক ওয়েতে ম্যানেজ করার চেষ্টা করা হয়। যেমন কোমর ব্যথা হলে সাধারণত কোমরকেন্দ্রিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু কোমর ব্যথা শুধুমাত্র কোমরের কারণে হয় না। এটা হতে পারে ঘাড়ের কারণে। প্লেভিক-এর কারণে। এমনকি চোয়ালের সরংধষরমহ-এর কারণেও কোমরের ব্যথা হতে পারে। যেটা আমরা কখনো চিন্তাও করি না। আর এখানেই হচ্ছে কাইরোপ্র্যাকটিক চিকিৎসার আসল ম্যাজিক। আমরা সাধারণত ব্যথার রুট কজটাকে চিহ্নিত করে চিকিৎসা দিয়ে থাকি। যার মাধ্যমে রোগীরা দ্রুত সুস্থ হন। এক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, এই পদ্ধতিতে রোগীর মূল জায়গা চিহ্নিত করে চিকিৎসা দেয়া হয়। ব্যথার শুরুতে কাইরোপ্র্যাকটরদের কাছে গেলে ব্যথা দ্রুতই সেরে যাবে। ব্যথা দূর করার জন্য মেডিসিন ও সার্জারির বিকল্প হিসেবে দেশে কাইরোপ্র্যাকটিক পদ্ধতিতে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন। খরচও বেঁচে যাচ্ছে বহুগুণ। কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার তেমন প্রয়োজন হয় না। চারটি পদ্ধতিতে এই চিকিৎসা দেয়া হয়। যার যেটা প্রয়োজন সেভাবেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা চিকিৎসা দেন। গত দু’তিন বছর ধরে রোগীরা এখানে ব্যথার জন্য আসছেন এবং স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা নিচ্ছেন বলেও জানান কাইরোপ্র্যাকটর আশরাফুল।
উন্নত বিশ্বে মানুষ সুস্থ থাকলেও আরও সুস্থ জীবনযাপন করার জন্য কাইরোপ্র্যাকটিক পদ্ধতিতে সেবা নিয়ে থাকেন উল্লেখ করে আশরাফুল বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গুণগত সেবা দিচ্ছে তার প্রতিষ্ঠানটি। সেন্টারটিতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কাইরোপ্র্যাকটরদের দিয়ে যত্নসহকারে সেবা দেয়া হয়। ইউরোপ ও আমেরিকায় ১৮৯৫ সাল থেকে এই পদ্ধতি অনেক জনপ্রিয়। ব্যথাটা কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না তখনই ব্যথার ওষুধ না খেয়ে কাইরোপ্র্যাকটরদের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। হবেন ব্যথামুক্ত। একইসঙ্গে খরচও কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। তার প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে আশি শতাংশের বেশি রোগী উপকৃত হয়েছেন বলেও জানান ব্যথা নিরাময় বিশেষজ্ঞ আশরাফুল। প্রাথমিক পর্যায়ে ব্যথার উপসর্গ দেখা মাত্রই আসলে বেশি উপকৃত হবেন রোগীরা। রোগের তীব্রতাও কমবে। কমবে খরচও।
কাইরোপ্র্যাকটর আরও বলেন, এ পদ্ধতির চিকিৎসার ক্ষেত্রে পুরো শরীরকে ম্যানেজ করে চিকিৎসা করা হয়। পুরো বডিকে সজ্জিত করা হয়। মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে দিন দিন কাইরোপ্র্যাকটিক চিকিৎসার প্রতি আকৃষ্ট হচ্ছেন বলেও জানান তিনি। প্রতিদিন গড়ে তার প্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৩২ জন রোগী সেবা নিচ্ছেন। এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেবা নিয়ে হাসিমুখে ফিরছেন রোগীরা। উন্নত বিশ্বের তুলনায় দেশে স্বল্প খরচে এই চিকিৎসা দেয়া হয় ধানমণ্ডির পপুলারের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে। যেখানে বিশ্বে একটি সেশনে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয় এই চিকিৎসায়। সেখানে দেশে মাত্র ১৫০০ থেকে ৩৫০০ টাকায় ব্যথার চিকিৎসা নিতে পারেন রোগীরা।
কোন ধরনের রোগী বেশি আসছেন জানতে চাইলে নিজের ১০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমর থেকে পায়ের দিকে ব্যথার যার নাম ছায়া টিকা। কাঁধে ব্যথা, পায়ের ঘোড়ালি ব্যথা নিয়ে বেশি আসছে রোগীরা। তিনি বলেন, মানুষকে সচেতন হতে হবে। তাহলে মানুষ বেশি উপকৃত হবেন। দেশে চাহিদার তুলনায় যথেষ্ট কাইরোপ্র্যাকটর নেই। তবে এ মুহূর্তে এই রোগের চিকিৎসায় তেমন চ্যালেঞ্জ নেই বলেও মনে করেন কাইরোপ্র্যাকটর আশরাফুল।
