ঘিওরে ঈদ উপলক্ষে চার শতাধিক কর্মজীবী মানুষকে আর্থিক সহায়তা

ঘিওরে ঈদ উপলক্ষে চার শতাধিক কর্মজীবী মানুষকে আর্থিক সহায়তা

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের ঘিওরে ঈদ উপলক্ষে চার শতাধিক কর্মজীবী মানুষের মাঝে আর্থিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এস আর আনসারী বিল্টু। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার বানিয়াজুরী এলাকায় কর্মজীবী মানুষের মধ্যে অটোরিকশা, রিকশা ও ভ্যানচালকদের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণ করেন। এসময় তিনি নিজে উপস্থিত হয়ে অসহায় মানুষের হাতে ব্যক্তিগতভাবে নগদ অর্থ তুলে দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন স্কুল শিক্ষক খন্দকার মোজাফ্‌ফর আলী, সাবেক ব্যাংকার আহমেদ ইব্রাহিম যিশু, বানিয়াজুরী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল বাশার বিল্লাল, নাট্য পরিচালক জিনি আলম, বারাঠা উত্তরণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, ঢাকাস্থ বানিযাজুরী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান সুমন, স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা খন্দকার মুজাহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন