ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরাতে সমপ্রীতি ফাউন্ডেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সামাজিক সহায়তা কার্যক্রম ঈদ বাজার। মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষ থেকে ৩৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ বাজার তুলে দেয়া হয়। দীর্ঘদিন ধরে যেকোন উৎসব ও দুর্যোগে অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছেন সম্প্রীতি ফাউন্ডেশন। সেই ধারাবাহিকায় এ কার্যক্রম বলে জনান সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল রহমান শিমুল। আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে মানবিক কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন- সমপ্রীতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল রহমান শিমুল, ঈদ বাজার-২০২৬ এর আহ্বায়ক শেখ রোকন, সদস্য সচিব ফেরদৌস রহমান খান তমাল, আব্দুল বারেক, নাজমুল হক, দীপক কুমার সাহা, অঞ্জন বণিক বাপ্পা, রনি রায়, শফিকুল ইসলাম, আশিকুর রহমান, পীযূষ মণ্ডল, বিরাজ সাহা, মুহম্মদ আল হাসান, আক্তার হোসেন, গ্রেনার দ্বীপ রোজারিওসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
