তাহিরপুরে অদ্বৈত মহাপ্রভুর আস্তানায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে অবস্থিত অদ্বৈত মহাপ্রভুর আস্তানা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গঙ্গাস্নান উপলক্ষে আসা ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি মন্দিরের সামনে বালুর চড়ে ঢলে পড়েন। পরে সেখানে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাকে দ্রুত মেলা প্রাঙ্গণের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাহিরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, নিহতের মরদেহ তাহিরপুর সদর হাসপাতালে রাখা আছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন