সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাব চত্বরে শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আলহাজ সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তৌহিদ হাসান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মইনুদ্দিন মাহমুদ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বনবিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। এসময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা পেশার মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুফতি মাও. আব্দুল খালেক।
শ্যামনগর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
