সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল

ফন্ট সাইজ:

বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ অভিযান, গ্রুপভিত্তিক দাওয়াত, দাওয়াতি মাহফিল গতকাল স্থানীয় একটি কার্যালয়ে বি.কে.এম ১২নং ওয়ার্ড সভাপতি মাওলানা অলিউর রহমানের সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদী শক্তি, পলাতক স্বৈরাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দাওয়াতি মাহফিলে উপস্থিত ছিলেন— মুহাম্মদ সিকন্দর আলী, ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম, বি.কে.এম ১১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোহাইমিন, ১৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, মাওলানা হেলাল আহমদ, আলী জুবায়ের, আহমদ হুসাইন, রাজু আহমদ, আসাদ আল মাদানী, ইয়াজ আহমদ, শাকিল আহমদ, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।