রমজানে মানবিক সহায়তায় পাব্জি মোবাইল কমিউনিটি

রমজানে মানবিক সহায়তায় পাব্জি মোবাইল কমিউনিটি

ফন্ট সাইজ:

পবিত্র মাহে রমজানে দুস্থদের পাশে দাঁড়ালো পাব্জি মোবাইলের গেমার্সরা। ভার্চ্যুয়াল দুনিয়ার বাইরে এসে তারা দেখালেন- গেমার্সরা মানুষ ও সমাজের পাশে আছেন। গত ২২শে ফেব্রুয়ারি, রাজধানীর মিরপুর এলাকার ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ‘রমাদান উইশ- গেমার্স ফর হিউম্যানিটি’Ñ শীর্ষক একটি মানবিক উদ্যোগ আয়োজিত হয়। জনপ্রিয় গেম পাব্জি মোবাইল এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
ঢাকায় প্রথম পর্বে দুস্থ মানুষের হাতে তুলে দেয়া হয় ঈদ ও ইফতারের প্রয়োজনীয় নিত্যপণ্য। তবে উদ্যোগটি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। ২৩শে ফেব্রুয়ারি রাজশাহী শহরের জামাপুর ঈদগাহ মোড়, ২৫শে ফেব্রুয়ারি সিলেটের ক্বিন ব্রিজ-বন্দর বাজার এলাকা এবং ২৭শে ফেব্রুয়ারি চট্টগ্রামের রউফাবাদ দাখিলিয়া মাদ্রাসার মাঠে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সব মিলিয়ে চার শহরে মোট ৬০০ জন দুস্থ মানুষের কাছে ঈদ ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন