সিলেটে দক্ষিণ সুরমা জামায়াতের সমাবেশ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— দক্ষিণ সুরমা থানা নায়েবে আমীর মাওলানা মশাহিদ আহমদ, সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমদ, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, থানা জামায়াত নেতা মাওলানা শামসুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে থেকে এসএম মুছা, ডা. আবুল লেইছ ও আবুল কালাম আজাদ প্রমুখ।