দৈনিক মানবজমিনের ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি এরশাদ সাগরের মাতা মোসা. দেলজান বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শনিবার বাদ মাগরিব বোয়ালমারী স্টেডিয়াম সংলগ্ন সায়েম খান ফাউন্ডশনের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ ছাড়া নিজ গ্রাম আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উল্লেখ্য, মরহুমা মোসা. দেলজান বেগম সায়েম খান ফাউন্ডেশনের স্বপ্নদ্রোষ্টা প্রয়াত মো. সায়েম খানের স্ত্রী।
তিনি ২০১৮ সালের ২২শে নভেম্বর মৃত্যুবরণ করেন।
